০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ভোট প্রদান উদ্ভুদ্ধ করনে অবহিত করণ সভা অনুষ্ঠিত

২৭ জানুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ভোট প্রদান উদ্ভুদ্ধ করণে অবহিত করণ সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জের ছাতকে ভোট প্রদান উদ্বুদ্ধকরণে অবহিত করণ সভা অনুষ্ঠিত। 

সুনামগঞ্জের ছাতকে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট প্রদান উদ্বুদ্ধকরণ, গণভোটের প্রচারণা এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে  ছাতক পৌরসভার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন  সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার  ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ মোরছালিন, সভাপতিত্ব করেন  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচন সংক্রান্ত আইন ও আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

সভা শেষে প্রধান অতিথি ২০২৫ সালে অনুষ্ঠিত পৌরসভার ২য় মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good