১৯ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে জাহাঙ্গীর আলমের আহবান
ছাতকে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির কার্যক্রম জোরদার করতে জাহাঙ্গীর আলমের আহবান।
সুনামগঞ্জের ছাতক উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম তৃনমুল পর্যায়ে আরও জোরদার করতে কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের আহবান। সোমবার সকালে উপজেলার জাউয়া বাজারে এক অস্থায়ী কার্যালয়ে পার্টির তৃণমূলের কর্মি ও স্বমর্থক দের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন আমরা এখন মানুষের কাছে ভোট চাইবোনা।আমাদের আগে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তৃণমূল পর্যায়ে এরশাদ সৈনিক দের মধ্যে জাতীয় পার্টির গুরুত্ব তোলে ধরতে হবে। এরশাদ আমলের উন্নয়ন সম্পর্কে মানুষের মধ্যে পচার প্রচারনা বাড়াতে হবে। তবেই তৃণমূল জাতীয় পার্টির স্বমর্থক ও নেতা কর্মিরা আরও চাঙ্গা হয়ে উঠবে। প্রতিটি গ্রামে আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের স্বমর্থক রয়েছে। আমরা তাদের কাছে যেতে পারলে পার্টি আবারও ঘুরে দাঁড়াবে।তখনই আসন পুনরুদ্ধারে আমরা সক্ষম হব।সকলের আন্তরিকতা ও সহযোগিতায় পার্টির কার্যক্রম এগিয়ে নিতে হবে। বিগত দিনের ভূলভ্রান্তি ত্রুটিবিচ্চুতি পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসুন আমরা সকল ভেদাভেদ ভূলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাই। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি নেতা মাসুক মিয়া, নূরুল হক, উপজেলা যুব সংহতি নেতা ফয়জুল ইসলাম, মনির মিয়া, জুবেদ আলী, আবুল হাসনাত, আবুল কালাম বাদশাহ, আব্দুল আউয়াল, হাসান মিয়া প্রমূখ।
Good news
Good