০৭ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে ঠাকুর অনূকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা সহ নানা কর্মসূচী পালন
ছাতকে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে শোভা যাত্রা সহ নানা কর্মসূচী পালন।
সুনামগঞ্জের ছাতকে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম জন্ম মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সকালে শহরের মন্ডলী ভোগস্থ৷ সৎসঙ্গ কেন্দ্র হতে শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিন করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সুকুমার দাস রঞ্জন এসপিআর,মধুসূদন দাস এসপিআর,বিশ্বদেব ভট্টাচার্যী এসপিআর,যাজক কর্মী নীরেশ দাস, সৎসঙ্গ কেন্দ্রর সভাপতি মানিক চন্দ্র দাশ,
সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দাস,গোবিন্দ মোহন সরকার, লিটন চন্দ, উৎসব উদযাপন কমিটির সভাপতি শিক্ষক রামানন্দ চক্রবর্তী,সাধারন সম্পাদক রাজন পাল, অর্থ সম্পাদক ব্যবসায়ী তপন পাল, ঝলক দাস,শিক্ষক জীবেশ চক্রবর্তী, অমরেশ সরকার সঞ্জু, অবসরপ্রাপ্ত শিক্ষক মিতালী ভট্রাচার্য, মিশন চন্দ মিশু,
প্রবাসী লিটন দাস,চম্পু দত্ত,সঞ্জয় কর,ব্যবসায়ী বিপুল রায়,রানুকান্ত দাস, চিত্ত রঞ্জন দাস, দীপক রঞ্জন দাস,দিলীপ তালুকদার, কাজল রায় ,ভূপেন্দ্র কুমার দাস, বিধান তালুকদার, শ্যামল দাস, বিশিষ্ট ব্যবসায়ী অধির মালাকার, আরাধন দাস, রানু দাস, লিটু দাস,রুপক গোস্বামী প্রমূখ।
দিনব্যাপী কর্মসূচী গুলোর মধ্যে ছিল ঊষা কীর্তন,সমবেত বিনতী প্রার্থনা,বিশ্ব শান্তি কামনায় নামজপ,কুইজ প্রতিযোগীতা,ধর্মসভা,মহাপ্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Good news
Good