২৬ অগাস্ট ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে সিলিন্ডার গ্যাস অবৈধভাবে মজুদ রাখায় ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

০১ মার্চ, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে সিলিন্ডার গ্যাস অবৈধভাবে মজুদ রাখায় ভ্রাম্যমান আদালতের ৫০ হাজার টাকা জরিমানা

ছাতকে  সিলিন্ডার গ্যাস অবৈধভাবে মজুদ রাখায়

ভ্রাম্যমাণ আদালতের ৫০ হাজার টাকা জরিমানা। 

 সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বৌলা মহল্লার  একটি বাড়িতে অবৈধ ভাবে ১৫০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার  দায়ে আব্বাছ উদ্দিন নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  ডিপ্লোমেসি চাকমা। 

অভিযানে পৌর শহরের বৌলা গ্রামের বাসিন্দা আব্বাছ উদ্দিনের নিজ বাড়িতে অনুমোদনহীনভাবে ১৫০টি গ্যাস সিলিন্ডার মজুত রাখার সত্যতা পাওয়া যায়। তিনি কোনো লাইসেন্সধারী গ্যাস সিলিন্ডার বিক্রেতা নয়। অভিযোগ রয়েছে,এসব সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে বাসায় মজুদ করে রেখেছেন তিনি।বাংলাদেশ গ্যাস আইন ২০১২ ধারার আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news