২৯ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

২৯ Jun, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

ছাতকে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ।
ছাতক প্রতিনিধি
 

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে সোমবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে রাসায়নিক সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ মিল্লত হোসেন প্রমূখ।

বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন কৃষি বান্ধব সরকার কৃষক দের কল্যাণে কাজ করে যাচ্ছে।

পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কৃষির এ প্রনোদনা গুলো পৌঁছে দেওয়া হবে। সরকার খাল খননের মাধ্যমে কৃষক দের উন্নয়নে আরও দেশকে এগিয়ে নিতে চায়।তাই আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কৃষক দের কল্যাণে এগিয়ে আসি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good