০৫ নভেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান।
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান উপলক্ষে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বাউসা গ্রামের মাঠে অনুষ্ঠিত ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ মিলন মিয়া উপস্থিত হয়ে গবাদিপশুর চিকিৎসা দেন এবং ফ্রি অষুধ ও ভেকসিন প্রদান করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট শাহরিয়ার ও লাইভস্টক সার্ভিস প্রোভাইডার মোহাম্মদ আলী।মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান কালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়া বলেন দেশে পুষ্টির চাহিদা পূরণ করতে প্রাণিসম্পদকে সুস্থ ও সবল রাখতে হবে। এক সময় মানুষ গবাদিপশুর প্রতি গুরুত্ব দিতনা।এখন এটাকে অবহেলা করলে চলবেনা।তাই সরকার খামারিদের বিনামূল্যে তড়কা টিকা,অষুধ বিতরণ ও পরামর্শ প্রদানের ব্যবস্থা করেছে। আসুন আমরা গবাদিপশুকে সুস্থ রাখি নিজেরা সুস্থ থাকি।
সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
০৫-১১-২০২৫
০১৭১৪৪২৮৭২৫
Good news
Good