১৭ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতহবাদ সভা

১৯ ডিসেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ছাতকে ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

সুনামগঞ্জের ছাতকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে উপজেলা ছাত্র মজলিস উত্তর শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা শহরের ট্রাফিক পয়েন্ট এক বিক্ষোভ মিছিল শহর পদক্ষিন করে এক প্রতিবাদ সভার আয়োজন করে।

ছাত্র মজলিস উত্তর শাখার সভাপতি সাজ্জাদ আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি এবং সিলেট বিভাগীয় জোন সদস্য জুবায়ের নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র মজলিসের সভাপতি এনামুল হক আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর খেলাফত মজলিসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর। 

এসময় সভায় উপস্থিত ছিলেন পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা কে এম সুলাইমান তালুকদার, সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান,  যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, আব্দুল হামিদ, যুব মজলিসের আবুল হোসেন ইনু, জুনাইদ আহমদ, হাফিজ সাইফুল ইসলাম,

ইব্রাহিম আলী, নাঈম আহমেদ, সোয়াইব আহমদ, রিদোওয়ান আহমদ, মাসুদ আহমেদ প্রমূখ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন ইসলাম পুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক আলী বলেন শরিফ ওসমান হাদির খুনিদের ভারত থেকে এনে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। না হয় আগামীতে কঠিন কর্মসূচীর ডাক দেয়া হবে। ছাত্র মজলিস নেতা কর্মিরা ঘরে বসে থাকবেনা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good