০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে নতুনবাজার হাইস্কুলে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে নতুন বাজার হাইস্কুলে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জের ছাতকে নতুনবাজার বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নতুনবাজার বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরুণ কান্তি দাশ গুপ্ত এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক বিপ্লব দাশ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেন, শ্রেণি শিক্ষিকা সামসুন নাহার ও সিনিয়র শিক্ষক ফারুক মিয়া।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ তালুকদার এবং ইকবাল আহমদ।

সভায় অধ্যক্ষ বরুণ কান্তি দাশ গুপ্ত বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও নৈতিক বিকাশে সহযোগিতা করার জন্য শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এই সভার আয়োজন করা হয়েছে। এটি শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।

তিনি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের অগ্রগতি, সমস্যা ও করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, ক্লাসে মনোযোগ, হোমওয়ার্ক, পরীক্ষার ফলাফল, স্কুলে আচরণ, সহপাঠীদের সঙ্গে সম্পর্ক এবং শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া শিক্ষকরা শিক্ষার্থীদের উন্নয়ন ও সমস্যা সমাধানে অভিভাবকদের পরামর্শ নেন এবং অভিভাবকদের দিকনির্দেশনা দেন— কিভাবে তারা সন্তানের পড়াশোনায় সহায়তা করতে পারেন, আচরণ উন্নত করতে পারেন এবং শিক্ষকের সঙ্গে সহযোগিতা করতে পারেন।

শিক্ষক ও অভিভাবকরা মিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার বিষয়ে মত দেন।

সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good