০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে নিউ মডেল একাডেমিতে নুতন বই বিতরণ উৎসব

১১ জানুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে নিউ মডেল একাডেমিতে নতুন বই বিতরণ উৎসব

ছাতকে নিউ মডেল একাডেমিতে নতুন বই বিতরণ উৎসব ও আলোচনা সভা সম্পন্ন

 সুনামগঞ্জের ছাতকে নতুন বইয়ের গন্ধে মুখরিত ছাতক নিউ মডেল একাডেমি। অত্যন্ত আনন্দঘন পরিবেশে একাডেমির শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের 'বই বিতরণ উৎসব ও আলোচনা সভা' সম্পন্ন হয়েছে।

একাডেমির প্রিন্সিপাল হাফিজ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও অবিভাবক গণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

• হযরত মাওলানা রুহুল আমীন  বিশিষ্ট আলেমে দীন।

• কে এম সোলাইমান তালুকদার, বিশিষ্ট রাজনীতিবিদ ও দলিল লেখক।

• মাওলানা নাজিম বিন হক, বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচালক, আননুর মডেল একাডেমি,দোহালিয়া বাজার(প্রোপ্রাইটর, হক ফ্যাশন,ছাতক)।

“আলোচনা সভায় কে এম সোলাইমান তালুকদার শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী পড়াশোনা এবং একাডেমিতে নিয়মিত আসা-যাওয়ার গুরুত্ব তুলে ধরে মূল্যবান পরামর্শ প্রদান করেন। বিশিষ্ট আলেমে দীন মাওলানা রুহুল আমীন সাহেব তার বক্তব্যে শিশুদের দুনিয়াবি শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষার গুরুত্ব ও নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

“বিশেষ অতিথির বক্তব্যে আননুর মডেল একাডেমির পরিচালক মাওলানা নাজিম বিন হক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি প্রিন্সিপাল হাফিজ সিদ্দিকুর রহমান আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একাডেমির উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে একাডেমির শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good