০৯ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে মাওলানা ইলিয়াছ উদ্দিন( রহ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৮ মার্চ, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ)এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছাতকে মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত। 

ঐতিহাসিক বদর দিবস ও সুনামগঞ্জের ছাতক উপজেলার নূতন বাজার আলীম মাদরাসার প্রতিষ্টাতা সুপার হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন (রহ) এর ঈসালে সাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

আজ শনিবার দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নূতুন বাজার আলিম মাদরাসা শাখার উদ্যোগে মাদরাসার হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। 

দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নূতুন বাজার আলিম মাদরাসা শাখার সভাপতি আলহাজ্ব আরশ আলী খাঁন ভাসানীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন এর সঞ্চালনায়  অনুষ্টিত ইফতারপুর্ব  আলোচনা সভায় বক্তব্য রাখেন, নূতন বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাও: আবু তৈয়ব মো: শামছুন নুর, নূতন বাজার আলিম মাদরাসার  উপাধ্যক্ষ মাও: আব্দুল মতিন আজাদ,

সৎপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাও: আব্দুল বাছিত, কাকুরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর  মোহাম্মদ আমিনুল এহসান।

এসময় দোলার বাজার দাখিল মাদরাসার সুপার মাওলানা জুনাইদ আহমদ, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নূতন বাজার আলিম মাদরাসা শাখার নাজিম আলহাজ্ব মো: সামছুল ইসলাম, সহ-সভাপতি ও দৈনিক সময় বাংলাদেশ পত্রিকার সিলেট বিভাগীয় সহ সম্পাদক শামীম আহমদ তালুকদার,

সহ-সভাপতি শাহ মো আছমত আলী, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নূতন বাজার আলিম মাদরাসা শাখার শিক্ষকবৃন্দ, ছাত্র/ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good