২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

২২ অক্টোবর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ছাতকে মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন। 

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)'র নব-গঠিত উপজেলা  কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা গোবিন্দগঞ্জ বাজারস্থ একটি রেস্টুরেন্টে নব- গঠিত কমিটির সভাপতি খালেদুজ্জামানের সভাপতিত্বে ও বিএমবিএফ'র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কয়েছ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত  অভিষেক অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)'র সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক  এমএ হান্নান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)'র সিলেট বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক ও সেন্ট্রাল অর্গানাইজার বাবু মনোরঞ্জন তালুকদার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)'র সিলেট জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী, সিলেট জেলা কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, সিলেট জেলা কমিটির অর্থ সম্পাদক ইব্রাহিম আলী, ছাতক উপজেলা কমিটির নব-নির্বাচিত সহ সভাপতি,

ইউপি সদস্য হোসাইন আহমদ লনি।ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন প্রমূখ।এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির মাদক ও নেশা প্রতিরোধ বিষয়ক সম্পাদক হাজী গিয়াস উদ্দিন,

উপজেলা শাখার বিচার ও শালিস বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার দিল হোসেন, সহ-সভাপতি আনোয়ার পারভেজ, সহসাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মনর মিয়া,দপ্তর সম্পাদক আবুবকর, তথ্য সম্পাদক আতিকুর রহমান, সহ-তথ্য সম্পাদক এ আর, সায়েম, নির্বাহী সদস্য মকবুল হোসেন প্রমূখ।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেছেন সমাজ থেকে বৈষম্য দুর করতে হলে মানবাধিকারের চর্চা করতে করতে হবে। বাল্যবিবাহ,নারী নির্যাতন যৌন হয়রানির জমি দখল শিশু নির্যাতন প্রতিরোধ করতে হলে সুসংগঠিত হয়ে মানবাধিকার বিষয়ে কাজ করতে হবে। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন উপজেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরন করেন আশরাফুর রহমান চৌধুরী সহ কমিটির নেতৃবৃন্দ। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good