১৩ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা
ছাতকে খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ -৫ ছাতক - দোয়ারা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের ঘড়ি প্রতীকের স্বমর্থনে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার বিকেলে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ অস্থায়ী কার্যালয়ে পৌর খেলাফত মজলিসের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব কে এম সুলাইমান তালুকদারলর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন পৌর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা এখলাছুর রহমান, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ ফখরুল আমিন, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আসাদ আহমদ, নির্বাহী সদস্য শাহ আলম, সাইফুল ইসলাম, ইসলাম পুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, পৌর যুব মজলিস সভাপতি মাওলানা আবুল হোসেন ইনু প্রমূখ।
সভায় পৌর খেলাফত মজলিস ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গুলোতে নির্বাচনী প্রচারনা সময়মত শুরু করতে দায়িত্বশীল কর্মিগণ সক্রীয় থাকার আহবান করা হয়েছে।
Good news
Good