২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে খেলাফত মজলিসের ১৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

০৭ জানুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে খেলাফত মজলিসের ১৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ছাতকে খেলাফত মজলিসের ১৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন।


সুনামগঞ্জ -৫ ছাতক - দোয়ারা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের ঘড়ি প্রতীকের স্বমর্থনে ১৫১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে শহরের বালিকা বিদ্যালয় রোডস্থ অস্থায়ী কার্যালয়ে পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সুলাইমান তালুকদারলর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, পৌর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম লস্কর, হাফিজ সিদ্দিকুর রহমান, 

সাংগঠনিক সম্পাদক হাফিজ ফখরুল আমিন, প্রশিক্ষন সম্পাদক মাওলানা আসাদ আহমদ, নির্বাহী সদস্য শাহ আলম, সাইফুল ইসলাম, ইসলাম পুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, পৌর যুব মজলিস সভাপতি মাওলানা আবুল হোসেন ইনু প্রমূখ।

সভা শেষে পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা জহির আহমদকে আহবায়ক ও সাধারণ সম্পাদক কে এম সুলাইমান তালুকদারকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good