০৯ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে কাকুরা গ্রামে সংবর্ধিত হলেন সাংবাদিক শামীম তালুকদার

০৯ মার্চ, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে কাকুরা গ্রামে সংবর্ধিত হলেন শামীম তালুকদার

ছাতকে কাকুরা গ্রামে সংবর্ধিত হলেন সাংবাদিক শামীম তালুকদার

দৈনিক সময় বাংলাদেশ পত্রিকার সিলেট বিভাগীয় সহ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজ এলাকা সুনামগঞ্জের ছাতক উপজেলার কাকুরা গ্রামে সংবর্ধিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক শামীম আহমদ তালুকদার। এ ছাড়াও কর্মজীবনে বিদেশ গমন উপলক্ষে তরুন সমাজ কর্মী নুর হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়।

আজ রবিবার আল এহসান ইসলামি সমাজ কল্যান সংস্থার উদ্যোগে কাকুরা গ্রামে এ সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।

সংস্থার সভাপতি মাও: মো: ইমাদ উদ্দিন এর সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুছ সোহেল এর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নতুন বাজার আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাও: আব্দুল মতিন আজাদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইয়াছিন বাগ ফাউন্ডেশনের প্রতিষ্টা ও সভাপতি বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট সাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাকুরা জামে মসজিদের ইমাম ও খতিব মাও: আবু জাফর মোহাম্মদ আমিনুল  এহসান।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সময় বাংলাদেশ পত্রিকার সিলেট বিভাগীয় সহ সম্পাদক ও আল এহসান ইসলামি সমাজ কল্যান সংস্থা কাকুরা এর অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক শামীম আহমদ তালুকদার, সংস্থার অন্যতম সদস্য নুর হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন, নতুন বাজার বহুমুখী হাইস্কুল  এন্ড কলেজের শিক্ষক আব্দুল সালাম, সার্ভেয়ার সৈয়দুর রহমান, ছৈল মিয়া তালুকদার, হাফিজ আবুল লেইচ, ব্যবাসায়ী মজনু মিয়া তালুকদার, আল এহসান ইসলামি সমাজ কল্যান সংস্থা কাকুরা এর সহ-সভাপতি হোসেন আহমদ, শাহীন আহমদ, সদস্য ছায়াদুল ইসলাম, আতিক মিয়া, শহীদ আহমদ, শহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে সংবর্ধিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলেদেন অতিথি ও সংস্থার নেতৃবৃন্দ।

শেষে প্রবাসি আনোয়ার হোসেন এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল পুর্ব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মরহুম ক্বারী আব্দুল্লাহ মিয়া ও সকল মুর্দেগানদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচলানা করেন,নতুন বাজার আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাও: আব্দুল মতিন আজাদ।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good