০৮ নভেম্বর, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সম্পন্ন
সুনামগঞ্জের ছাতকে “ করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ " এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা সম্পন্ন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক রজত কান্তি দাসের সঞ্চালনায় ও উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস,একতা বালু উত্তোলন ও সরবরাহ কারি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, তেলি হাওর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নিজাম উদ্দিন, সমবায়ী জাহাঙ্গীর আলম।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ শাহ আলম,,একতা বালু উত্তোলন ও সরবরাহ কারি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার,রউফ মিয়া প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন গোয়াল গাওঁ মৎস্য জীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাকির মিয়া ও গীতা পাঠ করেন উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক রজত কান্তি দাস।
Good news
Good
wonderful news