০৬ Jul, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে এক র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা সম্মেলন কক্ষে।
উপজেলা সমবায় অফিস সহকারী রজত কান্তি দাসের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ডা. মিলন মিয়া,
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, শিক্ষাবিদ ফজলুল করিম বকুল, উপজেলা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, সহ- সভাপতি রফিক আলী মজুমদার, সাংবাদিক সাকির আমিন, তাঁতিকোনা পল্লী উন্নয়ন সমিতির নাইমা বেগম, মাধব পুর পল্লি উন্নয়ন সমিতির রুকসানা বেগম।
এসময় সভায় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আজহার আলী, উপপ্রশাসনি কর্মকর্তা জিতেন বর্মন,জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সহকারী ফারুক আহমদ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাওলানা আমিন উদ্দিন ও গীতাপাঠ করেন অরুণ অধিকারী।
Good news
Good