২৪ অগাস্ট, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন ও সমাপনী।
ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন ও সমাপনী
সুনামগঞ্জের ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে মৎস্যজীবীদের নানা বিষয়ে অবহিত করা হয়েছে। মৎস্যজীবীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, পুকুর ও জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন সম্পন্ন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা পরিষদের পুকুরে পানির গুণাগুণ পরীক্ষা করে হাতে-কলমে মৎস্যজীবীদের বোঝান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আল-আমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন খান, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, মৎস্য অফিস সহকারী শামীম আহমদ, অফিস সহায়ক মামুন মিয়া প্রমুখ।
সপ্তাহব্যাপী আলোচনা সভা, র্যালি, পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে।
Good news
Good