১৬ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা উদ্বোধন

১৫ এপ্রিল, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা উদ্বোধন

ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে  বিজ্ঞান মেলা উদ্বোধন।

সুনামগঞ্জের ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। 

দশম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা চত্বরে মেলার উদ্বোধন শেষে  দুর্বিন শাহ মঞ্চে উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদের পরিচালনা অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিলন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ম্যানেজার মোফাজ্জল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন।

প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপ- প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন,জাহাঙ্গীর আলম,আল -মোজাহিদ প্রমূখ।বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় গুলোর ছাত্র -ছাত্রীদের বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শন করা হয় প্রায় ১৫ টি স্টলের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মেলা প্রাঙ্গন প্রানবন্ত ও চমৎকার হয়ে উঠেছে।

ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তি আগামী দিনে দেশর কল্যাণে কাজে লাগবে।উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি আরও সহজ হয়ে উঠুক।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good