১২ মার্চ, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে গণ হত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তূতি মূলক সভা
ছাতকে গণ হত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তূতি মূলক সভা।
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগেে ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এক প্রস্তূতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন কুমার ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন,
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান,
উপজেলা প্রকল্প বাস্তবান কর্মকর্তা রেজাউল করিম,প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, উপ- প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন,মোহাম্মদ জাহাঙ্গীর আলম,জয়দেব চন্দ্র দেবনাথ,
কমলেশ চক্রবর্তী অপু, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল,শিক্ষক অমরেশ সরকার সঞ্জু, সংস্কৃতি কর্মি অতিন্দ্র দেবনাথ টুটুল, মুকুল কান্তি দে প্রমূখ।
সভায় সভাপতির বক্তব্য ডিপ্লোম্যাসি চাকমা বলেন গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রতিটি কর্মসূচি গুরুত্বের সাথে পালন করতে হবে। রাষ্ট্রিয় কর্মসূচিতে সকল শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহন করা প্রয়োজন।
Good news
Good