১৫ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

১৪ Jun, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

ছাতকে এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন।

ছাতক প্রতিনিধি
ছাতকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতায় এডুকেশনাল এসিস্ট্যান্স অ্যান্ড স্কুল সাপোর্ট (EESS)-এর উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ছাতকের সহযোগিতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
.
শুক্রবার  সকালে  ছাতক উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২টি স্টলে বিজ্ঞানভিত্তিক ও সম্ভাবনাময় বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়।
.
সকালে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা  করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে অতিথিদের ফুলর শুভেচ্ছা জানানো হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন  মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প সম্পর্ক খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের গবেষণাধর্মী ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন।
.
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের সম্মান অর্জন করে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে জাউয়া বাজার ডিগ্রি কলেজ।
.
উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, শিক্ষক ফজলুল করিম বকুল, কামাল উদ্দিন, অজয় কৃষ্ণ পাল, সত্যেন্দ্র কুমার দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
.
মেলা শেষে বিকেল  বিজয়ী স্টলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল স্টল ও শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good