১৫ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন

১৪ এপ্রিল, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন

ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন।

সুনামগঞ্জের ছাতকে“ নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে জাতীয় সংগীত ও এসোহে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

পরে বৈশাখী শোভাযাত্রায় বর কন্যা সাজিয়ে ব্যানার ফেস টোন হাতে শোভাযাত্রা শহর পদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। দুপুরে বুরহান উদ্দিন জালালীর নেতৃত্বে ঐতিহ্য বাহী বেদেঁ সম্প্রদায়ের শাপের খেলা প্রদর্শন করা হয়।

দর্শনার্থী দের মধ্যে গামছা বিতরণ, বাঙ্গালী খাবার পান্তা ভাত ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়া,ছাতক থানার অফিসার ইনচার্জ তদন্ত রঞ্জন কুমার ঘোষ,  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম,

উপজেলা প্রকৌশলী আমির উদ্দিন, পিআইও রেজাউল করিম, ইউ পি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, পীর আব্দুল খালিক রাজা,  সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সেচ্চা সেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ,

শিক্ষক মনিরুজ্জামান, অজয় কৃষ্ণ পাল,হেলালুল ইসলাম, দোলন তরফদার,প্রশাসনিক  কর্মকর্তা রহিছ উদ্দিন, উপপ্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন,জয়দেব চন্দ্র দেবনাথ, আলমোজাহিদ, আজাদুর রহমান প্রমূখ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good