১০ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ধানের শীষের স্বমর্থনে বিএনপির প্রচার মিছিল ও পথ সভা

২৪ জানুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ধানের শীষের স্বমর্থনে বিএনপির প্রচার মিছিল ও পথ সভা।

ছাতকে ধানের শীষের স্বমর্থনে বিএনপির  প্রচার মিছিল ও পথসভা।

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার উদ্যোগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতীকের স্বমর্থনে শনিবার বিকেলে এক প্রচার মিছিল শহর পদক্ষিন করে ট্রাফিক পয়েন্টে এক পথ সভার আয়োজন করা হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন ও আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন মহির যৌথ পরিচালনায় এবং পৌর বিএনপির আহবায়ক শামসুর রহমান সামছুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।

 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সিলেট জেলা বার কাউন্সিলের সদস্য এডভোকেট ফয়েজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা বার কাউন্সিলের সদস্য এডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সদস্য  আব্দুর রহমান।

এসময় সভায় উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রোকসানা ফয়েজ,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক,কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একেএম রিপন তালুকদার,

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারি শিমুল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য  সৈয়দ জাহাঙ্গীর আলম, আশরাফুল হক খেলন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির জেলা শাখার যুগ্ম আহবায়ক মানিক আচার্য প্রমূখ।

উল্লেখ্য এর আগে উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন করে বিএনপির একটি মিছিল।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good