২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ধান গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষন সম্পন্ন

৩০ সেপ্টেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ধান গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষন সম্পন্ন


সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষন হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের পরিচালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রি আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শাহানা পারভীন। পার্টনার প্রকল্পের অর্থায়নে ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে এ প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন ব্রি ধান প্রদর্শনীর ২৫ জন সহ কৃষক সহ আরও অন্যান্য বিষয়ে ৩০ জন কৃষক দের মধ্যে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। ব্রি ধান ১০৩ জাত আমন মৌসুমের একটি জাত প্রকাশ করার জন্য কৃষক দের মধ্যে এ প্রশিক্ষন দেওয়া হয়। জাত পরিচিতি, জাতর বৈশিষ্ট্য, জাতের বিশেষ প্রয়োজনিয়তা,জীবন কাল,চাষাবাদ পদ্ধতি, রোগবালাই ও পোকামাকড় দমন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। কৃষক গণ স্থানীয় ভাবে সহজে ফসল উৎপাদন করতে চাইলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এ উদ্যোগ অত্যান্ত কার্যকরি।

সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
৩০-০৯-২০২৫
০১৭১৪৪২৮৭২৫ 


 


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good