১৯ এপ্রিল, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন
ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন।
সুনামগঞ্জের ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
এছাড়াও বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী মিলনায়তনে এসএসসি পরীক্ষার্থী বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক অমরেশ সরকার সঞ্জু ও ধর্মীয় শিক্ষক মাওলানা ফিরুজ আলোর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান,
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আলী আসগর সোহাগ,এসএসসি পরীক্ষার্থী বিদায়ী ছাত্রী স্নিগ্ধা দাস,সানজিদা মীম সাকিরা,ইসরাত জাহান শিমু।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক বহু সরকারি মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অবসরপ্রাপ্ত আরজু মিয়া, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,শিক্ষক এম এইচ কামাল, আব্দুল গনি,চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শিপা বেগম, সহকারি শিক্ষক আকিল আলী, গুনেন্দ্র সরকার আকাশ, রামানন্দ চক্রবর্তী, আবুল হোসেন শুভ,দ্বীপক চন্দ্র দাস, সত্যান্দ্র চন্দ্র দাস, রাজিব চন্দ্র দাস, জুবায়ের আলম, আনিসুর রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য রুপা মিয়া,লিটন ঘোষ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা বেগম। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মন্ডলী ভোগ লাল মসজিদের ইমাম ক্বারী মাওলানা ফরিদ উদ্দিন।
Good news
Good