০৪ অক্টোবর, ২০২৫
সাকির আমিন,
ছবি: ছাতকে বিভিন্ন ইউনিয়নে আলহাজ্ব জাহাঙ্গীর আলমের গণসংযোগ
ছাতক - দোয়ারা বাজার আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন। শনিবার সকালে উপজেলার ভাত গাঁও ইউনিয়নের আলী গঞ্জ বাজার, দোলার বাজার ইউনিয়নের দোলার বাজার, জাহিদপুর বাজার,মঈন পুর বাজার, পালপুর বাজার পয়েন্ট,গোবিন্দ গঞ্জ - সৈদের গাও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্ট, পীরপুর বাজার, জালাল পুর পয়েন্ট, জাউয়া বাজার সহ কয়েকটি বাজারের ভোটারদের সাথে গণসংযোগ করেন। আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন বেকারত্ব দুরি করনে দেশের আত্মা প্রত্যয়ী যুবক যুবাদের প্রশিক্ষনের মাধ্যমে দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করে এসব প্রতিষ্টান গুলোতে বেকার দের কাজের সুযোগ করে দিতে পারলে তবেই নিজেকে কিছুটা দায় মুক্ত করতে পারবো।তিনি নতুন ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ কালে এসব কথা বলেছেন। আলহাজ্ব জাহাঙ্গীর আলম আরও বলেন আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথমেই বেকার দের জন্য আত্মা কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাবো। এ ছাড়া দুটি উপজেলারই যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থা। বেশিরভাগ রাস্তারই স্থানে স্থানে গর্ত ও ভেঙ্গে চুড়ে জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব রাস্তা গুলো সংস্কা কাজ করা অত্যান্ত জরুরি। মানুষ পরিবর্তনের আশায় এগিয়ে যাচ্ছে।
সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
তাং ০৪-১০-২০২৫
০১৭১৪৪২৮৭২৫
Good news
Good