০৩ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধ করেন এমপি মিলন

০২ এপ্রিল, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি মিলন

ছাতকে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এম পি মিলন।

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন ছাতক -দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি   ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে কৃষি অফিস প্রাঙ্গনে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান। 

এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সায়াদুর রহমান, সেচ্ছা সেবক দলের নেতা বাকি বিল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, এনামুল ইসলাম পারভেজ, সোয়েব মাহমুদ, মোজাম্মেল ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন বিএনপি চেয়ারম্যান প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কৃষক দের মূল্যায়ন করতে কৃষিতে ভূর্তুকি দিয়ে যাচ্ছে। কৃষক আমাদের প্রাণ।

আমরা সকলের সহযোগিতা কৃষি খাতকে সমৃদ্ধি করে তোলতে হবে। সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন সরকার কৃষি খাতকে প্রযুক্তিগত ভাবে আধুনিক চাষাবাদের আওতায় নিয়ে আসছে।এতে শুধু যে উৎপাদন বাড়বে তানা পাশাপাশি কৃষকও দক্ষ হয়ে উঠবে।কৃষকরা আত্মা নির্ভরশীল হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে আউশ ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা বীজ বিতরণ করা হয়েছে। এতে ১৩ টি ইউনিয়ন ও একটি পৌর সভার কৃষক গণ উপকৃত হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good