১০ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে বিশাল মিছিল

১৬ অক্টোবর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে বিশাল মিছিল

সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জন স্বমর্থনের লক্ষে গণসংযোগ ও সমাবেশ সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের মড়ল কমিউনিটি সেন্টার হতে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত মিছিলে বিএনপির নেতা কর্মিদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফ্যস্টুন নিয়ে মুখরিত ছিল পুরো শহর। ট্রফিক পয়েন্টে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি নেতা আবু সুফিয়ান ও পৌর বিএনপির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক শহিদুর রহমান সোহেলের পরিচালনায় এবং উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুক আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, জয়নাল আবেদীন মহি, দোলার বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা নূরুল হক,  পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন সালমান, ছালিক মিয়া চৌধুরী রুকন, আশরাফুল হক খেলন,সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা হাজী ছালেক মিয়া, রশিদ আহমদ খছরু,হাজী আব্দুস সামাদ, বিএনপি নেতা শংকর কুমার দাস, সাদিক মিয়া মেম্বার, হাজী নিজাম উদ্দিন, ফারুক মিয়া মেম্বার, বিএনপি নেতা জহির আহমদ চৌধুরী,  আব্দুর রশিদ প্রমূখ। এছাড়াও ইসলাম পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুস সামাদ ও সদস্য কে এম সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে এক বিশাল মিছিল অংশ গ্রহন করে সমাবেশে। এদিকে প্রতিটি ইউনিয়ন বিএনপির নেতা কর্মি গণ মিছিলে মিছিলে অংশ গ্রহন করে সমাবেশে। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায় করতে হলে সবাইকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে। ছাতক -দোয়ারা ১৬ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। ধানের শীষ প্রতীক বিজয়ী হলে শান্তির শহর গড়ে তুলতে সক্ষম হব।সন্ত্রাস চাঁদা বাজির দিন শেষ। আমাকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করলে আমি আপনাদের ঋন শোধ করতে সর্ব্বোচ চেষ্টা করবো। তিনি বলেন একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। এরা ধর্ম ব্যবসায় লিপ্ত।
 


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good