৩০ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে বারকাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী সংবর্ধনা

২০ নভেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী সংবর্ধনা

ছাতকে বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী সংবর্ধনা।


সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা প্রশাসন সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত মেধা যাচাই পরীক্ষা ২০২৫ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় বারকাহন গ্রামবাসীর উদ্যোগে এক শিক্ষক ও  শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে রাজার গাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হকের পরিচালনায় ও গ্রামের বিশিষ্ট মূরব্বি আপ্তাব মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুকূল চন্দ্র দাস।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুকূল কুমার মজুমদার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুনুর রশিদ চৌধুরী,  বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সালেহ আহমদ তালুকদার, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,

বিদয়ালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি তরুণ সমাজ সেবক এনামুল হক তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খা, মন্ডলী ভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম।

এ সময় সভায় উপস্থিত ছিলেন  বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, রাজনীতি বিদ কালি দাস পোদ্দার, শাহ আরিফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আরিফুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য হুসাইন রশিদ চৌধুরী,বিশিষ্ট মূরব্বী ছালিক মিয়া তালুকদার,

আব্দুন নূর, সাজ্জাদ মিয়া তালুকদার প্রমূখ। অনুষ্টান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান শিক্ষক ও সংবর্ধিত শিক্ষক আয়েশা আক্তার, জবা রায়,হুমায়রা ফেরদৌস, আয়শা বেগম,ফাতেমা বেগম এবং শিক্ষার্থী তাহমিনা বেগম, খন্দকার আবুবকর সিদ্দিক, রাহেলা বেগম ও সাখাওয়াত হোসেন তালুকদারের হাতে সম্মাননা  ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে।

উল্লেখ সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেধা যাচাই পরীক্ষা ২০২৫ জেলা পর্যায়ে বিদ্যালয়,শিক্ষক ও শিক্ষার্থী গণ প্রথম স্থান অর্জন করায় বারকাহন গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এছাড়াও বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন বিদয়ালয়ের ছাত্র সাখাওয়াত হোসেন তালুকদার।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good