২১ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন উপজেলা শাখার মতবিনিময় সভা
ছাতকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন উপজেলা শাখার মতবিনিময় সভা।
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন উপজেলা শাখার উদ্যোগ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খালেদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি ও উপজেলা শাখার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার শালিস বিষয়ক সম্পাদক আলহাজ্ব নেছার আহমেদ, সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক ও উপজেলা শাখার উপদেষ্টা ব্যবসায়ী ইব্রাহিম আলী, উপজেলা শাখার আইন ও শালিস বিষয় সম্পাদক এডভোকেট ফয়জুল হক,সদস্য জসিম উদ্দিন প্রমূখ।সভায় পুরো মাসের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খালেদুজ্জামান জানান উপজেলায় মানবাধিকারের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্য নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ সহ নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষন করতে প্রস্ততি নেয়া হয়েছে। এ ছাড়া এলাকায় বাল্যবিবাহ প্রতিরেধ, নারী নির্যাতন সহ নানা অপরাধ মূলক কার্যক্রম বন্ধে উদ্যোগ গ্রহন করা হয়েছে।
Good news
Good