০৮ মার্চ, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ছাতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সুনামগঞ্জের ছাতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে ”আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনি কর্মকর্তা রহিছ উদ্দিনের সঞ্চালনায় ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুব উল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক লিপি আচার্য।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি কর্মি মুকুল কান্তি দে,নারী নেত্রী হোসনা আক্তার প্রমূখ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া বলেন দেশ নারী নির্যাতন রোধ করতে হলে আগে নিজ পরিবার থেকে শুরু করতে হবে। কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে হবে।
নারী ও পুরুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে।
ধর্মীয় মূল্যবোধ ও সরকার নারী দের সর্বোচ্চ অধিকার দিয়েছে। এগুলো যথাযথ ভাবে কাজে লাগাতে হবে। তবেই আন্তর্জাতিক নারী দিবসের উদ্দেশ্য পরিপূর্ণতা লাভ করবে।
Good news
Good