২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা

০৯ ডিসেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা

ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা।
সুনামগঞ্জের ছাতকে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন,

শহরের শহিদ মিনারের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও উপজেলা সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিলন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রহমান,

পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা শাখার চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির, দিলোওয়ার হোসেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কাস্টমস ও ভ্যাট সার্কেল অফিসের সহকারি রাজস্ব কর্মকর্তা মাহমুদুর রহমান, ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসির শাখা ম্যনেজার কাজল মিয়া,

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনি কর্মকর্তা জিতেন বর্মন জয়,জাহাঙ্গীর আলম,জয়দেব চন্দ্র দেবনাথ,  ছাতক সরকারি বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অজয় কৃষ্ণ পাল,পেপার মিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তমাল পোদ্দার,  কাজল চন্দ্র দাস, 

সিমেন্ট কোম্পানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলিপ মজুমদার, বিট ফরেস্টের কর্মকর্তা বশির আহমদ, রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সিলেট বিভাগীয় প্রধান মর্তুজা মিয়া তালুকদার, ব্যবসায়ী আব্দুর রহমান, সাংবাদিক আরিফুর রহমান মানিক,

উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আয়াতুজ্জমান,সমবায় অফিসের রজত কান্তি দাস, শিক্ষার্থী শাহিন আহমদ, ঋত্বিক পাল,জামাল উদ্দিন, দীগবিজয় কর রাজু,সোহেল আহমদ প্রমূখ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good