১৬ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত


সুনামগঞ্জের ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার  সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষন হল রুমে  অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আল। প্রধান অতিথির বক্তব্যে উপ- পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকরা যাতে দ্রুত কৃষি কাজ করে উপকৃত হয় এ বিষয়টি খেয়াল রেখে সরকার কৃষক দের আরও স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। সঠিক বীজ বাছাই  করেপ্রযুক্তির মাধ্যমে  তার খামারের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারে তাই তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলা হচ্ছে। আগামীতে কৃষকরা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তুলবে।সভাপতির বক্তব্য উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন পতিত জমি খালি রেখে বাজার থেকে চওড়া দামে সবজি কিনে যাতে আরখেতে না হয়।সেদিকে লক্ষ্য রেখে সরকার কৃষক দের আধুনিক চাষাবাদ পদ্ধতি শিখিয়ে দেশের মানুষের সবজির চাহিদা পূরণ করতে এইরকম আয়োজন করেছে।

সাকির আমিন
ছাতক, সুনামগঞ্জ
তাং ২৪-০৯-২০২৫
০১৭১৪৪২৮৭২৫ 


 


 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good