০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ

০১ জানুয়ারী, ২০২৬

ছবি: ছাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ

ছাতকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ।


সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের ব্রাহ্মণঝুলিয়া গ্রামের মৃত মতিউর রহমান মনোহর আলীর ছেলে লন্ডন প্রবাসী রজব আলীর ফসলী জমি জবরদখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত ছান্দালী ওরফে আব্দুল খালিকের ছেলে আওয়ামীলীগ নেতা এখলাছুর রহমান ফয়েজের বিরুদ্ধে। থানায় অভিযোগ সূত্রে জানা যায় ব্রাহ্মণঝুলিয়া মৌজার জেএলনং ৪১১ খতিয়ান নং ১২৬ ও ৪০০,দাগনং ১৯৪,১৯৫,১৯৬ পরিমাণ ১,৪১ শতক লায়েক পতিত এ জমি রজব আলীর দাদা  ১৯৪৯ সালে আদালতের ডিক্রী মোতাবেক দখল প্রাপ্তহন।পরবর্তীতে রজব আলীর পিতা মতিউর রহমান মনোহর আলীর মৃত্যুতে উত্তরাধিকার সূত্রে মালিক হন রজব আলী ও অংশিদার গণ।কিন্তু রজব আলী লন্ডনে বসবাস করার সুযোগে এখলাছুর রহমান ফয়েজ ও কতিপয় লোকজন তার জমি দখলে নিতে চায়।জবরদখল কারিদের বিরুদ্ধে  স্বত্ব মোকদ্দমা নং ১২৯/২০২৫ দায়ের করলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার প্রতি ক্ষিপ্ত হয়ে ফয়েজের হুকুমে একই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে ফারুক আহমদ জুর পূর্বক রজব আলীর বাড়ির পাশে ফসলী জমিতে চারা রোপণ করতে হাল চাষ করে। এতে রেমিট্যান্স যোদ্ধা লন্ডন প্রবাসী রজব আলী নিজ ভূমি হারানোর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির স্বত্বাধিকারী রজব আলী বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় প্রভাবখাটিয়ে দখলদারিত্ব আর দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকলেও এখলাছুর রহমান ফয়েজের বিরুদ্ধে কোন ব্যবস্থ নিচ্ছে না প্রশাসন। অনতিবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের অনুরোধ করছি প্রশাসনের কাছে।অভিযুক্ত এখলাছুর রহমান ফয়েজ জানান এই জমির এস এ রেকর্ড আমাদের নামে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অভিযোগ দেওয়া হয়েছে। জমি দখলের বিষয়টি তদন্ত করেন ছাতক থানার উপ-পরিদর্শক মুফাখখারুল ইসলাম। তিনি জানান আমি সরেজমিন তদন্ত করে বেদখল কারিদের বলেছি জমিতে যেন না নামেন নামলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good