০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে ৭৮ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফ্তার

২৫ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে ৭৮ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফ্তার।

ছাতকে ৭৮ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৮ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট রাত ৯টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই মো. আখতারুজ্জামান, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মো. মঞ্জুরুল ইসলাম, এএসআই মাসুদ মিয়া, এএসআই আরিফুজ্জামান ও এএসআই মহিউদ্দিনসহ পুলিশের একটি টিম ছাতক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সিংগুয়া বটেরখাল নদীর পূর্বপাড়ে মেসার্স ইকবাল স-মিলের সামনে থেকে কেনু মিয়া ওরফে বকুল (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

তল্লাশিতে তার কাছ থেকে McDowell’s No. 1 Luxury ব্র্যান্ডের ২৮ বোতল ও Officer’s Choice ব্র্যান্ডের ৫০ বোতলসহ মোট ৭৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ হাজার টাকা।

এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ২৪(খ)/৪০ ধারায় ছাতক থানায় মামলা (নং-২২, তারিখ: ২৪/০৮/২০২৫ ইং) দায়ের করেছেন।

গ্রেফতার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good