১৩ এপ্রিল, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ সাদা পাথর
ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ সাদা পাথর।
সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী আনন্দ ভ্রমণ সোমবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশ, সিলেটের কোম্পানিগঞ্জের সাদাপাথ এলাকায় এ আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়।
ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা ও সদস্য সচিব মো. খালেদ মিয়ার নেতৃত্বে এ ভ্রমন অনুষ্ঠিত হয়।
ভ্রমণ বাস্তবায়ন কমিটির আহবায়ক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, সদস্য সাজ্জাদ মাহমুদ মনির, লুৎফুর রহমান শাওন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আধুনিক যানবাহন যোগে ছাতক থেকে সকালে কোম্পানিগঞ্জের সাদাপাথর এলাকার উদ্দেশ্যে যাত্রা করা হয়।
দুপুর ১টার দিকে সাদাপাথর পর্যটন স্পটে উপস্থিত হলে নানা আয়োজনের মধ্য দিয়ে পারস্পরিক পরিচিতি পর্ব, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী সকল সদস্যরা আনন্দঘন পরিবেশে সময় অতিবাহিত করেন।
প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা ও সদস্য সচিব মো. খালেদ মিয়া বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধি করে। ভবিষ্যতে ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
ভ্রমনে অংশগ্রহণকারী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাকির আমিন, নুর উদ্দিন, মাহমুদ আলম, মুশাহিদ আলী, অজিত কুমার দাস, এ আর ছায়েম, হাকীম নোমান ফারুকী, তাজিদুল ইসলাম, ফজলুল হক সুমন, জে আলম, জুনেদ আহমদ রুনু, পাপলু মিয়া, জামরুল হোসেন, দিলোয়ার হোসেন জয়, মেহেদী হাসানসহ ২৫জন সদস্যবৃন্দ।
আনন্দ ভ্রমণে সাদা পাথরে ভারত থেকে গড়িয়ে আসা ঝর্ণার পানিতে নেমে আনন্দন গোসলে মেতে উঠেন উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
Good news
Good