০৭ ফেব্রুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক - সিলেট রেল সড়কের মাধব পুর - খার গাঁও নামক অংশে ভূমি জরিপ সম্পন্ন
ছাতক -সিলেট রেল সড়কের মাধবপুর -খারগাঁও নামক অংশে ভূমি জরিপ সম্পন্ন।
সুনামগঞ্জের ছাতক -সিলেট রেল সড়কের নির্মান কাজ চলাকালে। কালারুকা ইউনিয়নের মাধব পুর -খারগাঁও নামক স্থানে ভূমি জরিপ সম্পন্ন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর ভূমি জরিপের জন্য আবেদন করেন কালারুকা ইউনিয়নের সাবেক মেম্বার দলাই মিয়ার ছেলে আবুল কাশেম।
তার আবেদনের প্রেক্ষিতে শনিবার সকালে সরেজমিন উপস্থিত হয়ে ভূমি জরিপ করেন বাংলাদেশ রেল ওয়ে সিলেট বিভাগীয় কানুনগো মোহাম্মদ আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ওয়ার্ক সুপার ভাইজার শহিদুল হক।
জরিপ কালে এখানকার রেলওয়ে কালভার্ড হতে ২০ ফুট বাদে ১৪৭ ফুট প্রস্থ ও রেল সড়কের মধ্যে খান হতে ১১০ ফুট বাদে আবুল কাশেমের লিজ নেওয়া যায়গা বের করে দেওয়া হয়। ভূমি জরিপ কালে এলাকার মূরব্বিয়ান সহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
Good news
Good