০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতক পৌর টোল আদায় করতে না পারায় ইজারাদার বিপাকে

০৮ জানুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক পৌর টোল আদায় করতে না পারায় ইজারাদার বিপাকে

ছাতক পৌর টোল আদায় করতে না পারায় ইজারাদার বিপাকে।


সুনামগঞ্জের ছাতক পৌর সভা কার্যালয় হতে সরকারি যথাযথ নিয়ম মেনে নদী পথে টোল আদায় করতে গত বছরের ১৩ এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা সনে ব্যবহার ও বিক্রির  জন্য লোড- আনলোড স্টক ও মজুদ আমদানি - রপ্তানি ইট,বালি, পাথর, চুনাপাথর, সিমেন্ট ইত্যাদি দুটি টোল আদায়ের জন্য ইজারা দেওয়া হয় মেসার্স সামছু মিয়া এন্ড সন্সকে।

কিন্তু ইজারা গ্রহনের পর থেকে স্থানীয় দুটি নৌ পরিবহন সংগঠন শাহপরান ইঞ্জিন নৌকা মালিক সমিতি ও একতা বালি উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সরকারি নিয়ম অমান্য করে ইজারাদারের টোল আদায় করছেনা।

ফলে মারাত্মক আর্থিক ক্ষতির সম্নূখীন হয়ে  ইজারাদার বারবার পৌর কতৃপক্ষ কে অবহিত করলেও প্রশাসনিক কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।টোল আদায় করতে গেলে ইজারাদারের লোকজনকে মারধর করার  অভিযোগ রয়েছে। 

এমনকি বৈধ টোল আদায় কারিকে অবৈধ বলে মামলা দিয়ে পুলিশে দেয়া হয়েছে। পরে ইজারাদার তার বৈধ কাগজ পত্র দেখিয়ে আদালত থেকে টোল আদায়কারী শ্রমিকের জামিন আন্তে হয়েছে।

গত বছরের ১৭ এপ্রিল পৌর সভার সভা ক্ষকে উপস্থিত সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ এক সভায় টোল আদায় বৈধ সিকার করলেও সমিতির প্রায় দই শত নৌকার কোন ধরনের টোল আদায় করছেননা।

এতে ইজারাদার  বিপুল অংকের টাকা লোকসানের ফলে ব্যবসায় দউলিয়া হওয়ার আশংকায় ভোগছেন। পৌর সভার ইজারাদার মেসার্স সামছু মিয়া এন্ড সন্সের স্বত্বাধিকারী ইকবাল হোসেন রানা জানান আমি সরকারি টোল আদায়ের জন্য বৈধ ভাবে ইজারা নিলেও কতিপয় অসাধু ব্যক্তি গণ ইজারা গ্রহনে আমার সাথে পরাজিত হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে টোল পরিশোধ করছেনা আমার এ মারাত্মক ক্ষতির জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এব্যাপারে একতা বালি উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আব্দুস সাত্তার বলেন আমাদের নৌযান গুলো পৌর সভার সীমানায় আসেনা।যারা আসে তারা টোলের নির্ধারিত টাকা হতে কিছু কম পরিশোধ করে।

শাহপরান ইঞ্জিন নৌকা মালিক সমিতির সভাপতি হাজি ছালেক মিয়ার সেল ফোনে কল দিলে তিনি ফোন ধরেননি।

পৌর নির্বাহী কর্মকর্তা স্বরদিন্দু রায় জানান ইজারাদার আবেদন করলে আমরা বিষয়টি আবার দেখবো।ছাতক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা জানান  আমি নতুন যোগদান করেছি বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good