৩০ Jun, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক পৌর সভার কৌশলগত পরিকল্পনা প্রনয়ন কর্মশালা সম্পন্ন
ছাতক পৌর সভার কৌশলগত পরিকল্পনা প্রনয়ন কর্মশালা সম্পন্ন।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর সভার উদ্যোগে ও এসএনভি'র সহায়তায় কৌশলগত পরিকল্পনা প্রনয়ন কর্মশালা সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর সভার হলরুমে পৌর সভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেকের সভাপতিত্বে ও এসএনভি'র ক্লাসটার কো- অডিনেটর রহিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মিউনিসিপ্যাল ইন্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ ওমর হাসিব,পৌর সভার উপসহকারী প্রকৌশলী দ্বীগেন্দ্র কুমার দাস,আজিজুর রহমান, সাইদ আহমেদ , এটিসি রতন চন্দ্র দে,ইউডিএ শীলা রানী বড়ুয়া, শিক্ষক মানিক মিয়া লিটু, কর আদায় কারি যুবরাজ চৌধুরী শরিফ, অফিস সহকারী সুব্রত হালদার প্রমূখ।
অনুষ্ঠিত কর্মশালায় সভাপতির বক্তব্য সহকারী প্রকৌশলী আব্দুল মালেক বলেন সকলের সহযোগিতায় ছাতক পৌর সভাকে একটি পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলতে হবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নগর ভিত্তিক পানি চক্রের টেকসই রুপান্তর প্রকল্প বাস্তবায়ন হলেই পৌর সভার দৃশ্য পাল্টে একটি সুন্দর শহর গড়ে উঠবে। বর্জ্যকে আমরা সম্পদে রুপান্তর করবো।
Good news
Good