১৬ ডিসেম্বর, ২০২৫
হারুন অর রশিদ,
ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে বিজয় দিবস ২০২৫ উদযাপন
বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের মির্জাপুর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তপোধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। মহান মুক্তিযুরদ্ধ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তভ্যে ফুলের স্তবক অর্পন ও মুক্তিযুদ্ধে অং নেওয়া মুক্তিযুদ্ধে শহীদ যুদ্ধাহত ও সকল মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সকাল নয়টায় মির্জাপুর উপজেলা মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। বেলা এগারটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট অব্দুর রউফ, জামায়াতের টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল্যাহ তালুকদার, উপজেলা আমীর ইয়াহইয়া খান মারুফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এসএম মহসীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুফতি মাওলানা আবুল কাশেম মৃধা, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহŸায়ক মাসুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ও মির্জাপুর উপজেলা মিনি স্টেডিয়াম আলোকসজ্জা ও বিভিন্ন রঙিন ফেস্টুনে সুসজ্জিত করা হয়।
Good news
Good