০২ এপ্রিল ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল

বন্যপ্রানী নিয়ে সানজিদার টিকটক ভিডিও, বন অধিদপ্তরের সতর্কবার্তা

০৪ Jun, ২০২৫

মোঃ মনির হোসেন বকাউল,
মাধবপুর উপজেলা (হবিগঞ্জ) প্রতিনিধি

ছবি: টিকটকার সানজিদা সানজি।

বন্যপ্রাণী আইন লঙ্ঘন করে কাঠবিড়ালি,বেজি ও পাখি নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে আলোচনা এসেছেন সানজিদা সানজি নামে এক ভাইরাল টিকটকার।শুধু টিকটকেই নয় ইউটিউব ও ফেসবুকেও তার এসব ভিডিও ব্যাপক ভাইরাল।বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করে এভাবে বন্যপ্রাণী পালনকে উস্কিয়ে দেয়া সম্পূর্ণ আইনবহির্ভূত ও শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছে বন অধিদপ্তর।শুধু তাই নয় বন্যপ্রাণীর সংস্পর্শে গেলে জোনুটিক রোগ সংক্রমনের সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করা হচ্ছে।

এসব নিয়ে প্রতিবাদ ও অভিযোগ জানিয়েছেন হবিগঞ্জের বন্যপ্রাণী স্বেচ্ছাসেবী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল।

বিশ্বজিৎ পাল জানান,বন্যপ্রাণী ফ্যাশন বা বিনোদনের অংশ হতে পারে না।আমাদের পরিবেশ ও প্রতিবেশীর জন্য এসব অত্যাবশ্যকীয় উপাদান।বন্যপ্রানী নিয়ে কতিপয় কন্টেন্ট ক্রিয়েটরদের এসব ভিডিও অনতিবিলম্বে ডিলিট করা উচিত। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থায় যাব।


এ ব্যাপারে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম জানান, অনলাইন মাধ্যমে বন্যপ্রাণী অপরাধসমূহ নিয়ন্ত্রণের জন্য আমাদের ইউনিট কাজ করছে। টিকটকার সানজিদার বিষয়টি আমরা আমলে নিব।সে বন্যপ্রাণী আইন লঙ্ঘন করছে।

প্রসঙ্গত, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৪১ ধারায় বলে আছ, বন্যপ্রানী অপরাধ সংঘটনের সহায়তা, প্ররোচনা ইত্যাদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করিলে বা উক্ত অপরাধ সংঘটনে প্ররোচনা প্রদান করিলে এবং উক্ত সহায়তা বা প্ররোচনার ফলে অপরাধটি সংঘটিত হইলে, উক্ত সহায়তাকারী বা প্ররোচনাকারী তাহার সহায়তা বা প্ররোচনা দ্বারা সংঘটিত অপরাধের জন্য নির্ধারিত দন্ডে দন্ডিত হইবেন।


এই বিষয়টি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর সানজিদা সানজির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,নিছক বিনোদনের জন্যই তার এসব ভিডিও।আর যে কাঠবিড়ালিটি দেখানো হয় সে ছোট থেকে এটি বড় করেছেন।এখানে কোন আইনের লঙ্ঘন হচ্ছে না।

ছবি:টিকটকার সানজিদা সানজি।

Related Article