২৩ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা / সারাদেশ

বগুড়া হোমিওপ্যাথি কলেজের নবীনবরণ ও ইন্টার্ণশিপদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

২৭ জানুয়ারী, ২০২৪

সাবিক ওমর (সবুজ),
শাজাহানপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি

ছবি: বর্ণিল আয়োজনে বগুড়া হোমিওপ্যাথি কলেজের নবীনবরণ ও ইন্টার্ণশিপদের বিদায় অনুষ্ঠান

বগুড়া হোমিওপ্যাথি মেডিকেলে কলেজের প্রথম বর্ষের নবীনবরণ ও ২০২১ সালের ইন্টার্নি ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ জানুয়ারি (শনিবার) বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন হয়। এই আয়োজনে কলেজের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার পাশাপাশি ইন্টার্নি ২০২১ ব্যাচের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এম.মিল্লাতের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলন বগুড়া ৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মোস্তফা আলম নাননু,এছাড়া আরো উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর,২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল, বগুড়া প্রেসক্লাবের সহ -সভাপতি  আব্দুস সালাম বাবু, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম,সাবেক সম্মানিত অধ্যক্ষবৃন্দ সহ বিভিন্নস্তরের হোমিওপ্যাথিক নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসকরা দেশের প্রথম সারির নাগরিক, তাই শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার-ব্যবহারের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। বক্তারা নবীনদের উদ্দেশ্য আরো বলেন,বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।


সেইসঙ্গে ইন্টার্নশিপ সম্পন্ন করে বের হওয়া শিক্ষার্থীদের মাধ্যমে সমগ্র দেশের জনগণ মানসম্মত চিকিৎসা সেবা পাবে বলে বিশ্বাস করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news