২২ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

বগুড়ায় চিকিৎসাধীন সাংবাদিক সানু মারা গেছেন

১৭ নভেম্বর, ২০২২

ছবি: কমলেশ মোহন্ত সানু।

সড়ক দুর্ঘটনায় আহত বৈশাখী টেলিভিশনের বগুড়া সংবাদদাতা কমলেশ মোহন্ত সানু মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

গত শুক্রবার  নিউজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তিনি বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) নির্বাহী সদস্য ছিলেন। 

এর আগে গত শুক্রবার বগুড়ার ছিলিমপুরে বাসের ধাক্কায় কমলেশ মোহন্ত শানু গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। তার মৃত্যুতে শোকাবহ জেলার সাংবাদিক, স্বেচ্ছাসেবীরা ও সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

আজ দুপুরে বগুড়ার ফুলবাড়ি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। কমলেশ মোহন্ত সানুর মৃত্যুতে বৈশাখী পরিবার গভীরভাবে শোকাহত।

Related Article