১৬ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বেকারত্ব দূর করবেন আলহাজ জাহাঙ্গীর আলমের অঙ্গীকার

২৩ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: বেকারত্ব দুরি করেন আলহাজ্ব জাহাঙ্গীর আলমের অঙ্গীকার।

বেকারত্ব দূরীকরণে আলহাজ জাহাঙ্গীর আলমের অঙ্গীকার

ছাতক-দোয়ারাবাজার আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ জাহাঙ্গীর আলম বলেছেন, বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আত্মপ্রত্যয়ী যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করবো। এসব প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের কর্মক্ষেত্রে যুক্ত করতে পারলে তবেই নিজেকে কিছুটা দায়মুক্ত মনে করতে পারবো।

তিনি আরও বলেন, নতুন ভোটারদের সঙ্গে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আলহাজ জাহাঙ্গীর আলম প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে বেকারদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টিকে সর্বপ্রথম অগ্রাধিকার দেবো।

তিনি আরও বলেন, ছাতক ও দোয়ারাবাজার—উভয় উপজেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। অধিকাংশ রাস্তার বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে জনসাধারণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব সড়ক সংস্কার এখন সময়ের দাবি।

শুক্রবার সকালে তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া বাজার, পান্ডরগাঁও নতুন বাজার, মজুর বাজার, বিয়ানীবাজার, মঙ্গলপুর বাজার ও বঙ্গবন্ধু বাজারসহ একাধিক বাজারে নতুন ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন এবং তাদের সমর্থন কামনা করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good