২২ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

বাসাইলে শ্যালো মেশিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১৩ মে, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

টাঙ্গাইলের বাসাইলে শ্যালো মেশিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে উপজেলার সুন্যা বাইশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ওই গ্রামের মহেজ উদ্দিনের ছেলে।

জানা যায়, অন্যান্য দিনের ন্যায় জাহিদুল স্থানীয় চকে শ্যালো মেশিনের মাধ্যমে ইরি ক্ষেতে পানি দিতে যায়। শ্যালো মেশিনটি চালু করতে গিয়ে হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটে পড়েন। একপর্যায়ে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বাড়িতে নেন। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

নিহতের বাবা মহেজ উদ্দিন বলেন, ‘ জাহিদুল দুপুরে মাটি কেটে বাড়িতে এসে ক্ষেতে পানি দিতে গিয়েছিল। শ্যালো মেশিনটি চালু করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহিদুলের মৃত্যু হয়। দিনমজুর ও শ্যালো মেশিনের মাধ্যমে তার সংসার চালাতো। এখন তার সংসার চালানোর মতো কেউ রইল না।

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রমেশ পত্তনদার বলেন, হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়। পরে তার পরিবার লাশটি নিয়ে গেছে।  
 

Related Article