৩০ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বাংলাদেশ পল্লী উন্নয়ন চেয়ারম্যানের সাথে সৈয়দ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

১১ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: বাংলাদেশ পল্লী উন্নয়ন চেয়ারম্যানের সাথে সৈয়দ জাহাঙ্গীর আলমের সৌজন্যে সাক্ষাৎ।

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম হাসান আল-মামুন লিমনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাতক উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সোমবার সকালে রাজধানীর ২২ দিলকুশা বাণিজ্যিক এলাকায় কেন্দ্রীয় কার্যালয়ে সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এইচ এম হাসান আল-মামুন লিমন বলেন, দেশের সকল সমবায়ীর জন্য সামনে সুদিন আসছে। সমবায়ীরা সঠিকভাবে সমিতি পরিচালনা করলে এবং কৃষি উন্নয়নে কাজ করলে দেশ থেকে অনেকাংশে বেকারত্বের হার কমে গিয়ে দারিদ্র্য দূরীকরণ সহজ হবে। আগামী বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমবায়ীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, সৈয়দ জাহাঙ্গীর আলমের দাবি—ছাতক উপজেলায় সমবায়ীদের কাজ আরও বেগবান করতে একটি নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন। তার এই যৌক্তিক দাবির সাথে আমরাও একমত পোষণ করছি। কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে শীঘ্রই ভবন নির্মাণ ও মেরামতের কাজ শুরু করতে তাগিদ দেওয়া হবে। আগামীতে সমবায়ীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ এগিয়ে যাবে। বেকার সমস্যা দূর করতে সমবায়ীদের বিকল্প নেই।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good