০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার আয়োজনে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

১৫ সেপ্টেম্বর, ২০২৫

আব্দুল্লাহ হিল কাইয়ূম,
বার্তা সম্পাদক

ছবি: প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আহসান হাবিব মাসুদ ( টাঙ্গাইল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী )

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখা কর্তৃক আয়োজিত আদর্শ সমাজ কল্যাণ পরিষদ মিলায়াতনে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫(সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী টাঙ্গাইলের মাটি ও মানুষের মজলুম জননেতা জেলা আমীর আহসান হাবিব মাসুদ।

সভাপতিত্ব করেন টাঙ্গাইল শহর আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল সহ টাঙ্গাইল শহরের সকল ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আমাদেরকে আল্লাহর উপর পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে পরিপূর্ণভাবে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন শহর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম।

Related Article