০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব মনোনীত হলেন মো. শওকত আলী

১৫ নভেম্বর, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: মো.শওকত আলী


টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শওকত আলী বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন। গত ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত সংগঠনের ত্রি- বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে দায়িত্ব দেওয়া হয়।

মনোনীত যুগ্ম মহাসচিব মো. শওকত আলীর বাড়ি নাগরপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত দুয়াজানী কলেজ পাড়া এলাকায়। তাঁর পিতা মো. তারা বেপারী এলাকার একজন সম্মানিত ব্যক্তি। তিন ভাইবোনের মধ্যে শওকত আলী সবার বড়, আর তাঁর ছোট ভাই
মো.এরশাদ মিয়া বর্তমানে নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা-সেবার পাশাপাশি শওকত আলী দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত। স্থানীয়ভাবে সামাজিক উন্নয়নমূলক কাজে নেতৃত্ব দেওয়া, মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসা এবং নানা উদ্যোগ পরিচালনার মাধ্যমে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। একই সঙ্গে তিনি মসজিদ কমিটিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সমাজে তাঁর গ্রহণযোগ্যতা, সক্রিয়তা ও নেতৃত্বগুণই তাঁকে শিক্ষক সংগঠনের জাতীয় পর্যায়ের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে বলে স্থানীয়দের অভিমত।

যুগ্ন মহাসচিব মনোনীত হওয়ার পর মো. শওকত আলী বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে চাই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো,ইনশাআল্লাহ ।

মো. শওকত আলী যুগ্ম মহাসচিব পদে মনোনীত হওয়ায় তাঁর কর্মস্থল মামুদনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, তাঁর এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বিদ্যালয় ও এলাকার জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেছেন, শিক্ষা ও সমাজ উভয়ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

স্থানীয় এক শিক্ষাবিদ মন্তব্য করেন, মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষক নেতৃত্বের আসনে থাকলে শিক্ষার বাস্তব সমস্যাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হয়। শওকত আলীর মতো সমাজমনস্ক, কর্মঠ ও নিবেদিত একজন শিক্ষক কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়ায় সংগঠন আরও গতিশীল হবে বলেও তিনি মত দেন।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049