০৫ Jul ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

আসন্ন ইউপি নির্বাচনে জিনদপুর ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হলেন গণমাধ্যম কর্মী মোঃ জহিরুল ইসলাম

০৩ Jul, ২০২৬

জহিরুল ইসলাম,
নবীনগর উপজেলা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: মেম্বার পদপ্রার্থী জহিরুল ইসলাম

আসন্ন ১৪ নং জিনদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেছেন এলাকার পরিচিত মুখ, গণমাধ্যম কর্মী, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ জহিরুল ইসলাম। জিনপুর গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও সাধারণ ভোটারদের উৎসাহিকতায় তিনি তার প্রার্থিতা ঘোষণা করেন।

প্রার্থিতা ঘোষণা করে মোঃ জহিরুল ইসলাম বলেন, "আমি এই মাটির সন্তান। পেশায় একজন সংবাদকর্মী। মানুষের সুখ দুঃখের কথা লেখাই আমার কাজ। পাশাপাশি পল্লী বিদ্যুতে কর্মরত থাকায় এবং ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত থাকায় গ্রামের মানুষের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। তাই এখন আর কলমের পাশে বসে না থেকে, সরাসরি আপনাদের সেবা করতে চাই।"

তিনি নিজেকে "গরিব, দুঃখী ও মেহনতী মানুষের বন্ধু" ও "সমাজসেবক" হিসেবে পরিচয় দিয়ে বলেন, "আমার কোনো দলীয় অহংকার নেই, ব্যক্তিগত লোভ নেই। আমার একটাই পরিচয়, আমি জিনদপুর ৪ নং ওয়ার্ডের একজন সাধারণ মানুষ। আপনাদের ভালোবাসা নিয়ে মেম্বার হিসেবে কাজ করতে চাই।"নির্বাচিত হলে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা ওয়ার্ডের উন্নয়ন তহবিলের প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরা হবে।মৌলিক সমস্যার সমাধান: রাস্তা-ঘাট সংস্কার, পানীয় জলের ব্যবস্থা, গরিব পরিবারের ঘর ও বয়স্ক ভাতা নিশ্চিতে কাজ করা হবে।যুব সমাজ ও শিক্ষা: খেলার মাঠ, মাদ্রাসা-মসজিদের উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানে ভূমিকা রাখা হবে। এক কথায় মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য স্থানীয় মুরুব্বি ও সাধারণ ভোটাররা তার প্রার্থিতাকে স্বাগত জানিয়ে বলেন, "জহিরুল একজন পরিশ্রমী ও সৎ মানুষ। সংবাদকর্মী হিসেবে তার সুনাম আছে। আমরা আশা করি সে নির্বাচিত হলে ৪ নং ওয়ার্ডের প্রকৃত উন্নয়ন হবে।"

নির্বাচনী প্রচারণা ইতোমধ্যে তিনি ওয়ার্ডের প্রতিটি ভোটারদের দোয়া ও সমর্থন চাচ্ছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good