১৪ অক্টোবর, ২০২৫
সাকির আমিন,
ছবি: আলহাজ্ব জাহাঙ্গীর আলমের প্রচার-প্রচারনার সময় তোলা
ছাতক - দোয়ারা বাজার আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লা পাড়া বাজার, নোয়ারাই ইউনিয়নের বারকাহন ও জোড়াপানি গ্রাম, ,গোবিন্দ গঞ্জ - সৈদের গাও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্ট, পীরপুর বাজার, জালাল পুর পয়েন্ট, জাউয়া বাজার সহ কয়েকটি গ্রাম ও বাজারে ভোটারদের সাথে গণসংযোগ করেন। আলহাজ্ব জাহাঙ্গীর আলম গণসংযোগ কালে বলেন আঞ্চলিকতার টানে উত্তর সুরমার মানুষ আমাকে ভালবাসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই ভোট দিবে।
তিনি যুবক দের উদ্দেশ্য আরও বলেন বেকারত্ব দুরি করনে দেশের আত্মা প্রত্যয়ী যুবক যুবাদের প্রশিক্ষনের মাধ্যমে দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করে এসব প্রতিষ্টান গুলোতে বেকার দের কাজের সুযোগ করে দেওয়া হবে ।তিনি নতুন ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ কালে এসব কথা বলেছেন।
আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেছেন আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রথমেই বেকার দের জন্য আত্মা কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করে যাবো। উদ্যোক্তা সৃষ্টির সুযোগ করে দিব এ ছাড়া দুটি উপজেলারই যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থা। বেশিরভাগ রাস্তারই বেহাল দশা । এসব রাস্তা গুলো সংস্কা কাজ করা অত্যান্ত জরুরি। মানুষ পরিবর্তন চায়। মানুষের মৌলিক চাহিদা মেটাতে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা নিয়ে গুরুত্বের সাথে কাজ করতে চাই। আমি জাবা মেডিকেলের মাধ্যমে বেসরকারি পর্যায় ছাতক - দোয়ারার ছয় লক্ষ মানুষের চিকিৎসা সেবায় সর্বোচ্চ ছাড় দিয়ে কাজ করে জাচ্চি।আমাকে সংসদ সদস্য পদে নির্বাচিত করলে বাকি জীবনটাই মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এলাকাবাসী আমার পারিবারিক ঐতিহ্য বিবেচনা করে আমার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্য বদ্ধ ভাবে কাজ করবে বলে আমি আশাবাদী।
Good news
Good