০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

আল ইখলাস মডেল মাদ্রাসায় বর্ণিল বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত

২৭ নভেম্বর, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: অনুষ্ঠানে ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঠালতুলি বাজারে অবস্থিত আল ইখলাস মডেল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান। সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জমে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি প্রার্থী ও খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “যে জাতি শিক্ষায় অগ্রসর, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্ব দেয়। মাদ্রাসা শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ  ইব্রাহিম আবরার,
তিনি  বলেন, “শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এমন প্রদর্শনী বড় ভূমিকা রাখে।”

এছাড়াও উপস্থিত ছিলেন—
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ

অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হামদ-নাত, চিত্রাঙ্কন, বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট ও সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করে। কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।

Related Article